12 Nov 2022
10:00am-12:00pm
ঢাকা

তারিখ ২২ নভেম্বর ২০২৬
বিষয়: বাংলাদেশ অর্থনীতি সমিতির ২৩তম দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ, প্রবন্ধ আহ্বান, সাধারণ সভা, নির্বাচন এবং সদস্যপদ নবায়ন ও নতুন সদস্য অন্তর্ভুক্তি প্রসঙ্গে।
সুপ্রিয় সদস্য,
শুভেচ্ছা নিবেন।
বাংলাদেশ অর্থনীতি সমিতির অন্তর্বর্তীকালীন কমিটির ১৯ নভেম্বর ২০২৬ তারিখে অনুষ্ঠিত সভায় সমিতির ২৩তম দ্বিবার্ষিক সম্মেলনের তারিখ আগামী ২২-২৩ জানুয়ারি ২০২৭ রোজ শুক্র ও শনিবার নির্ধারণ করা হয়েছে। তবে উদ্বোধনী অনুষ্ঠানে মাননীয় প্রধানমন্ত্রীর সময়-সূচি প্রাপ্তিসাপেক্ষে তারিখ চূড়ান্ত করা হবে। এবারের সম্মেলনের মূল প্রতিপাদ্য “টেকসই উন্নয়নের পথে উত্তরণ” ÒTransition Toward Sustained Development”।
সম্মেলনের মূল প্রতিপাদ্যের সাথে সম্পর্কযুক্ত বাংলা/ইংরেজি ভাষায় প্রবন্ধ উপস্থাপনে আগ্রহীদের প্রবন্ধের সফ্্টকপি ০১ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে সমিতির (E-mail: bea.dhaka@gmail.com)-এ পাঠানোর জন্য অনুরোধ করা হচ্ছে। প্রবন্ধের শব্দ সংখ্যা সর্বনিম্ন ৬,০০০ এবং সর্বোচ্চ ৮,০০০ হওয়া বাঞ্ছনীয়।
রীতি অনুযায়ী দ্বিবার্ষিক সম্মেলনের শেষ দিন কার্যনির্বাহক কমিটির নির্বাচন-২০২৭ অনুষ্ঠিত হবে। নিম্নোক্ত রূপে নির্বাচন কমিশন গঠন করা হয়েছে;
প্রধান নির্বাচন কমিশনার : ড. মনজুর হোসেন, সদস্য (সচিব), সাধারণ অর্থনীতি বিভাগ, বাংলাদেশ পরিকল্পনা কমিশন;
সহযোগী নির্বাচন কমিশনার : ড. মোঃ এজাজুল ইসলাম, মহাপরিচালক, বাংলাদেশ ইনস্টিটিউট অব ব্যাংক ম্যানেজমেন্ট (বিআইবিএম);
সহযোগী নির্বাচন কমিশনার : অধ্যাপক ড. শরীফ মোশাররফ হোসেন, চেয়ারম্যান, অর্থনীতি বিভাগ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়।
সমিতির গঠনতন্ত্র মোতাবেক ০৬ জানুয়ারি ২০২৭ তারিখের মধ্যে সাধারণ সদস্যবৃন্দ তাঁদের সদস্যপদ নবায়ন করবেন এবং নতুন আজীবন/সাধারণ সদস্য হিসেবে অন্তর্ভুক্ত হবেন, শুধু তাঁরাই নির্বাচনে ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন।
২৩তম দ্বিবার্ষিক সম্মেলন-উত্তর ‘সাধারণ সভা’ ২৩ জানুয়ারি ২০২৭ শনিবার সকাল ১১:৩০ মিনিট সম্মেলনস্থলে অনুষ্ঠিত হবে ।
সাধারণ সভার আলোচ্যসূচি নিম্নরূপ:
১. সদস্য সচিবের প্রতিবেদন উপস্থাপন
২. সদস্য তহবিলের প্রতিবেদন উপস্থাপন
৩. বিবিধ।
সম্মেলন-সম্পর্কিত বিস্তারিত তথ্য শিঘ্রই আপনাকে জানানো হবে। আপনার ও আপনার পরিবারের সুস্বাস্থ্য কামনায়—
(অধ্যাপক ড. মোহাম্মদ হেলাল উদ্দিন)
সদস্য সচিব